আমরা আপনার ভাষায় কথা বলি
মাইমোনাইডস্ মেডিক্যাল সেণ্টার-এ ইংরেজি ভাষায় সড়গড় নন এমন রোগীদের সংস্কৃতিগতভাবে সংবেদনশীল পরিচর্যা দেওয়া গুরুত্বপূর্ণ। আমাদের অগ্রাধিকারের বিষয়গুলির মধ্যে একটি হল ইংরেজি বলেন না এমন রোগী এবং তাঁদের পরিবারদের আরও ভালো স্বাস্থ্য পরিষেবায় প্রবেশের পথ সুগম করা। এই লক্ষ্য অর্জন করার জন্য এবং আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্যে পূর্ণ জনগোষ্ঠীগুলির সেবার জন্য মেডিক্যাল সেণ্টার বহুভাষী চিকিৎসক, নার্স এবং কর্মীদের নিয়োগ করছে, বিশেষত রোগী পরিচর্যার ক্ষেত্রগুলিতে। এই প্রচেষ্টার একটি চমৎকার উদাহরণ জরুরি বিভাগে দেখতে পাওয়া যায়। জরুরি বিভাগে চিনা, রুশ, স্পেনীয় এবং আরবি রোগীদের ক্রমবর্ধমান সংখ্যার ফলে আমাদের এখন সপ্তাহের সাত দিন, চব্বিশ ঘণ্টাব্যাপী বহুভাষী রোগী প্রতিনিধিদের রাখার ব্যবস্থা আছে যাঁরা নিম্নলিখিত ভাষাভাষী রোগী এবং তাঁদের পরিবারকে সাহায্য করার জন্য আছেন: আরবি, চিনা, চেক, জার্মান, গ্রিক, হিব্রু, হিন্দি, ইতালিয়ান, পোলিশ, রুশ, স্প্যানিশ, ইউক্রেনিয়ান এবং ইডিশ। এই ভাষাগুলির মধ্যে অনেকগুলিতে রোগীদের সাহায্য করার জন্য তথ্যপুস্তিকা এবং হাসপাতালের প্রাসঙ্গিক ফর্মগুলিও তৈরি করা হয়েছে।
মেডিক্যাল সেণ্টার এর কর্মীরা 60-টিরও বেশি বিদেশী ভাষা বলতে পারেন এবং তাঁদের দক্ষতাকে ব্যবহার করে দোভাষী পরিষেবা দেওয়া হয়। এছাড়াও আমাদের রোগীদের সাহায্যের জন্য মেডিক্যাল সেণ্টার এর সর্বত্র আমরা রোগী পরিষেবার মানচিত্র এবং নির্দেশক চিহ্নের ব্যবস্থা করেছি। গুরুত্বপূর্ণ মুদ্রিত তথ্য, যেমন পেশেণ্ট বিল অব রাইটস্, ভর্তির পূর্বের পরীক্ষাগুলির নির্দেশিকা, অগ্রিম নির্দেশিকা এবং অন্যান্য তথ্যও বহু ভাষায় পাওয়া যায়। এছাড়াও, যখনই প্রয়োজন ল্যাংগুয়েজ লার্নিং এণ্টারপ্রাইজেস্ টেলিফোন লাইনটি ব্যবহার করে দোভাষী পরিষেবা দেওয়া যেতে পারে।
দোভাষী পরিষেবা বিষয়ক তথ্য
গোপনীয়তা সংক্রান্ত তথ্য:
HIPAA গোপনীয়তা সংক্রান্ত তথ্য
HIPAA মানসিক স্বাস্থ্য সম্পর্কিত তথ্যের জন্য
HIPAA এইচ.আই.ভি. সম্পর্কিত তথ্যের জন্য
আর্থিক বিষয়ে তথ্য:
আর্থিক বিষয়ে প্রায়ই জিজ্ঞাসা করা হয় এমন প্রশ্নগুলির বিষয়ে তথ্য
আর্থিক সহায়তার জন্য আবেদন